ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু , মোংলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের মোংলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের মোহসিনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।

এসময়ে তিনি বলেন, মোংলা পৌরসভাকে যেমন ভাবে সাজিয়েছি আমি সংসদ সদস্য হলে বাগেরহাট -২ আসনকে পুরো সাজাতে পারব।

পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বাবলু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার প্রমুখ 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম