আমার বাংলাদেশ পার্টির জামালপুর -৫ সদর আসনের জন্য মনোনীত এমপি প্রার্থীকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা এবি পার্টির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
জামালপুর-৫ সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর সদর উপজেলা এবি পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জামালপুর এবি পার্টির সদর আহবায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৫ সদর আসনের জন্য এমপি মনোনীত প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন,জামালপুর-৩ আসন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এমএ খালেক,এডভোকেট আনোয়ার হোসেন, জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট গোলাম কুদ্দুস, জামালপুর পৌর শাখার যুগ্ম সদস্য সচিব মজনু মিয়া, মাহমুদুল হাসান বুলবুল, জামালপুর পৌরসভার আহবায়ক নজরুল ইসলাম,মেষ্টা ইউনিয়ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, এডভোকেট শাহাদাৎ হোসেন হিলি ও অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের নির্বাচন ও এবি পার্টি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
