ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়িতে অবৈধ সেগুন গোল কাঠ জব্দ

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি'র বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিজিবি পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় মোঃ রুস্তম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়, পরে সর্বমোট ৩৩.৯৫ ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য আটষট্টি হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম