ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীপালিত

রাজনীতি | এম এ হালিম ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

ভৈরবে নানা আয়োজনে  যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে যুব দলের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের এমপি গার্লস স্কুল মাঠে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায়   জড়ো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসুচি ঘোষণা করেছেন। তাই, আমাদেরকে সজাগ থাকতে হবে। দীর্ঘ  ১৬ বছর বিএনপির  অনেক নেতা- কমর্মী ঘুম,খুন হামলা মামলার স্বীকার  হয়েছে । পুলিশের ভয়ে গ্রেফতার এড়াতে  ব্যবসা- বাণিজ্য ঠিক মতো করতে পারেনি। এরই মধ্যে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। তবে, চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময়  উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি  হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান,  উপজেলা  যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর সহ দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। 
পরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভৈরব বাজারে গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম