ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাজীরহাট থানায় যুবদল সদস্যকে বহিস্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

 বরিশালের কাজীর হাট থানার ২ নং লতা ইউনিয়নের যুবদলের সদস্য কামাল হাওলাদারের সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি প্যাডে এ বহিষ্কার আদেশ দেন।
তার প্রতিবাদে যুবদলের সদস্য কামাল হাওলাদার সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদকর্মীদের বলেন দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন।এ দলের জন্য নিজের অনেক অথ ব্যায় করেছেন। সকল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এখনো এ দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তাই কিছু লোক ত্যাগী নেতাদের নামে অপপ্রচার চালিয়ে দল থেকে দূরে রাখতে চায়। আমি শতশত কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করে আসছি।যা একটি মহল সহ্য করতে পারছেন না। এজন্য থানা নেতাদের কাছে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে আমাকে দল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন আমি খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি। কোনো যড়যন্ত্র কারীরা আমাকে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করে দূরে রাখতে পারবে না। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষন করেন। সঠিক তদন্ত করে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে তিনি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম