জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও সাংবাদিক নেতা সাঈদ খান এর উদ্যোগে জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী এলাকার আখরাবাড়ি মন্দিরে উপহার প্রদান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচির প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাতে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখরাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রামকৃষ্ণ মণ্ডল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অতনু হালদার।
এতে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পিরোজপুর -১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রুবেল মসিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আজ সময়ের দাবি। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
