কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা। পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালায় অংশ নেন জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা।
বেসরকারি সংস্থা কোডেক এর ট্রেনিং সেন্টারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনকালীন কোন অসঙ্গতি পরিলক্ষতি হলে এবং রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার।
উভ সিংক- আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার
সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
