ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিন বাহিনীর প্রধানদের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৯ মাস আগে) ১ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস. এম. ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন,ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে এবং দেশব্যাপী নিরাপত্তা নিশ্ছিদ্র থাকে, সে জন্য তিন বাহিনীকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

অধ্যাপক ইউনূস গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অবদান ও কঠোর পরিশ্রমের প্রশংসাকরেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে তাদের ভূমিকা প্রশংসনীয়।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান যে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সূত্র জানায়, নির্বাচন ঘিরে সারাদেশে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্যদের একটি বিশেষ দল মোতায়েন থাকবে।
প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।

এছাড়াও, বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের আয়োজন নিয়ে আলোচনা হয় এবং তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯