ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নবীন প্রজন্মকে কৃষিমুখী করতে কিশোরগঞ্জে তরুণদের নিয়ে কৃষক প্রশিক্ষণ আয়োজন

শিক্ষা | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১০ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:৫১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ সদর উপজেলায় নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে ১ দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়নুল আলম তালুকদার। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও কৃষাণীরা।

প্রশিক্ষণে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাছিরুজ্জামান, চাষী আমিনুল হক, মুহাম্মদ আলী ও রঞ্জিত প্রমুখ।

বক্তারা বলেন, কৃষিকে আধুনিক প্রযুক্তি ও তরুণদের উদ্ভাবনী চিন্তার সঙ্গে যুক্ত করতে পারলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তরুণ প্রজন্মের হাতে কৃষির আধুনিকায়নই দেশের ভবিষ্যৎ কৃষি উন্নয়নের মূল চাবিকাঠি।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম