ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে মোবাইল কোর্টে সাজা

সারাদেশ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আটককৃতদের মোবাইল কোর্টে তুললে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ ওই রায় দেন।

এর আগে সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এস এম জাফরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মোরেলগঞ্জ উপজেরার মিত্রডাংগা গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ মহিম শেখ(২৯), একই গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে হাফিজুল শেখ(৪২) ও  জোকা গ্রামের আনছার শেখের ছেলে মোঃ সোহেল শেখ(২৮)।

অভিযানে থাকা বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এস এম জাফরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম