ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ৫ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫১ অপরাহ্ন

banglahour

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া নির্বাচন জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণার শামিল। তাই নির্বাচনের আগেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হবে। 
নগরীর দরগাহ মহল্লা এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিমের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 
অর্নব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী  শহীদুল ইসলাম সাজু, কোতয়ালী থানা পশ্চিম জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারি আয়কর আইনজীবী পারভেজ আহমদ, ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী চৌধুরী নিয়াজ মো: আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি ফুটনলার রুবেল আহমদ নান্নু ও রেমিট্যান্স যোদ্ধা সুমন আহমদ।

উপস্থিত ছিলেন অর্নব সমাজ কল্যাণ সংঘের সেক্রেটারী মো. সুনু মিয়া, ট্রেজারার সেলিম আহমদ,  স্থানীয় মুরুব্বি হাজি মনু মিয়া, আবুল হাসনাত, কয়ছর আহমদ, আতিকুর রহমান ও জুনেল আহমদ প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম