ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গ্রাম থেকে উপজেলা-প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ায় ঐক্যবদ্ধ মুক্তাগাছা

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪০ অপরাহ্ন

banglahour

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকমুক্ত গ্রাম, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় র‌্যালি ও কর্মশালার।

প্রথমে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা লুবনা আক্তার লুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী শফিউল আযম, উপজেলা সমবায় কর্মকর্তা জুবায়ের আহমেদ গালিব, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ গোমেজ এবং এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোলেন্ড গোমেজ।

কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও বর্জ্য দূষণ শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যেও মারাত্মক প্রভাব ফেলছে। ঘরের আঙিনা থেকে রাস্তা-নিজ নিজ স্থান পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সামাজিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

এর আগে উপজেলাসহ পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি লুবনা আক্তার লুনা বলেন,
নিজের এলাকাকে পরিষ্কার রাখার দায়িত্ব সবার। একসঙ্গে কাজ করতে পারলেই মুক্তাগাছাকে একটি প্লাস্টিকমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপ দেওয়া সম্ভব।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ গোমেজ জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমটি নিয়মিতভাবে প্রতিমাসের ৬ তারিখে পালন করা হবে, যাতে মানুষের মধ্যে স্থায়ী অভ্যাসের বিকাশ ঘটে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম