ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৯ অপরাহ্ন

banglahour

খুলনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বয়রাস্থ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে বাস্তব দক্ষতা অর্জন করবেন, যা আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী (পিপিএম-সেবা)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থী সদস্যরা।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনের নৈতিকতা এবং মাঠ পর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম