ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেট্রোরেলের জন্য পূর্বাচল হাইওয়ের তেমন ক্ষতি হবে না

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: মেট্রোরেলের এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের জন্য পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের তেমন ক্ষতি হবে   না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী। মেট্রো রেলের সঙ্গে সমন্বয় করেই পূর্বাচল হাইওয়ের কাজ হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারী) রাজধানীর এমআরটি লাইন-৫ এর স্টেক হোল্ডারদের মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, উদ্বোধনের পরপরই ভেঙে ফেলতে হবে হাজার কোটি টাকার সড়কটি। কারণ ওই সড়কের ঠিক মাঝ দিয়ে বসবে মেট্রোরেলের খুঁটি বা স্প্যান। তবে সচিব বলেন, পূর্বাচল অংশে মেট্রো রেলের কাজ চলাকালে হয়তো রাস্তার সামান্য ব্যত্যয় হতে পারে। সেখানে ব্যারিকেড দেওয়া হবে। আইল্যান্ড ভাঙা পড়বে। রাস্তার কিছু অংশ ভাঙা পড়বে। এটাকে রাস্তা কাটা বলা যাবে না।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম