ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ এবং টমেটো আটক

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:১৩ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর বিওপি কর্তৃক ভারতীয় অবৈধ পেঁয়াজ ২৬,৫১০ কেজি এবং ১২,১২০ কেজি টমেটো আটক করা হয়। আটককৃত পেঁয়াজ এবং টমেটো অবৈধভাবে সীমান্ত দিয়ে  চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার সময় জব্দ করা হয়। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্তে নিরাপত্তা রক্ষা, জাল টাকা পাচার, বিভিন্ন দ্রব্যাদি চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত পেঁয়াজের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯