ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

অপরাধ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৪:১৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক পথচারী শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে ফকিরহাটের কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। তারা ওই এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “ঘটনার পরপরই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম