ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৫, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে বিএনপি ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) দুপুরে নান্দাইল পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কয়েক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, নাসের খাঁন চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান এর অনুসারী বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতা কর্মীরা বলেন, নান্দাইল আসনে মনোনয়ন বঞ্চিত চার নেতা এক হয়েছে। তৃনমুল বিএনপির নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এই চারজন থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে তাকেই তারা ভোট দেবেন, বর্তমানে মনোনয়ন পাওয়া ইয়াসের খাঁন চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের জোড় দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া বিএনপির চার মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম