পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মীদের চলছে।
রোববার সকালে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে জেলার লক্ষাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। সকাল থেকে ক্লাস শুরু না হওয়ায় স্কুলে আসা অধিকাংশ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর বিদ্যালয়গুলোতে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে।
শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদ জনানোর পাশাপাশি দশম গ্রেডসহ তাদের তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
পিরোজপুরে মোট ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর ছাত্র-ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৫১ জন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
