ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইভিএম ভোট চুরির মেশিন নয়, এটা ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি- সিইসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৩:১৭ অপরাহ্ন

banglahour

পাবনা: ইভিএম ভোট চুরির মেশিন নয়, এটা ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি। অনেকে বলেন- শেষের ১০ মিনিটে ভোটের ফল পরিবর্তন করা যায়। কিন্তু এক ডজন আইনস্টাইনকে বসিয়ে দিলেও ভোটের ফল পরিবর্তন করা সম্ভব হবে না।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারী) সকালে পাবনার ঈশ্বরদীতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে প্রার্থী হলে জিততেই হবে- এ ধরনের মানসিকতা পোষণ করা যেমন ঠিক নয়, তেমনি নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন সঠিক হয়নি- এটা বলাও ঠিক নয়। তিনি আরো বলেন, যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা মেশিনটি পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক অশোক কুমার দেবনাথ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯