ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ৫:১৭ অপরাহ্ন

banglahour

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া আমেরিকা প্রবাসী ও বিমান বাহিনীর সাবেক পাইলট নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে জয়মনিরঘোলের সরকারী খাদ্য গুদামের জেটি এলাকার পশুর নদী থেকে ভাসমান অবস্থায়  লাশটি উদ্ধার করে কোস্টগার্ড।
রিয়ানা আবজাল তার বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। রিয়ানার বাবা ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা পেশায় বিমান বাহিনীর ইন্জিনিয়ার। আর রিয়ানা বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। তিনি রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত ছিলেন। বিয়ের পর স্বামী সাথে আমেরিকায় বসবাস করতেন । গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা। ২০২১ সালে রিয়ানার বিয়ে হয় আমেরিকা প্রবাসী স্বামীর সাথে। তাদের কোন সন্তান ছিলনা।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, রিয়ানাকে কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুর বাড়ীতে দাফন করা হবে। এদিকে স্ত্রী নিখোঁজের খবর পাওয়ার পর রোববার রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম ঢাকায় আসেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটে যাত্রা শুরু করে। বোটটি দুপুর ১টার সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।
তার ভিত্তিতে কোস্ট গার্ডের দুইটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭ টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম