ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করাই হবে একমাত্র শাস্তি---মিল্লাত

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ৫:১৯ অপরাহ্ন

banglahour

বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাই হবে তার একমাত্র শাস্তি।

তিনি বলেন, জামায়াত ঘি চায়, আর আমরা গণতন্ত্র চাই। জামায়াতে ইসলাম আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। ৯৬-এ তারা আওয়ামী লীগের সাথে আতাত করেছিল।  আগামী ১৩ তারিখে শেখ হাসিনার বিচারের দিন ধার্য রয়েছে, অথচ তারা ১১ তারিখে সমাবেশ ঘোষণা করেছেন।

তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়  বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,  মহান মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষে কারা ছিল আমরা জানি। আবার যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান, তাহলে জনগণকে সাথে নিয়ে এর কঠিন জবাব দেওয়া হবে।
জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯