ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অনিরাপদ অভিবাসনের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে আইওএম

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ৫:২২ অপরাহ্ন

banglahour

অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে  ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর কার্যক্রম অবহিতকরণে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে ফরিদপুরে।

ইতালী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ এর প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা "রাইটস যশোর"।

প্রকল্পের মূল উদ্দেশ্য অনিরাপদ উপায়ে বিদেশ গমনে নিরুৎসাহিত করে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে দেশে কর্মসংস্থানের ধারণা সৃষ্টির পাশাপাশি প্রবাসে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করা।

সোমবার দুপুরে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অমল বিশ্বাস, উন্নয়ন সংস্থা রাইটস যশোর এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রোগ্রাম পরিচালক প্রদীপ দত্ত, ডেপুটি ডিরেক্টর আজহারুল ইসলাম, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাংবাদিক জাহিদ রিপনসহ ফরিদপুরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

"সিনেমা আঙ্গিনা" শিরোনামে এই পাইলট প্রকল্পটি প্রশিক্ষণ, সচেতনতামূলক চলচ্চিত্র এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা সভার মাধ্যমে ফরিদপুর, মাদারিপুর ও শরিয়তপুর জেলায় ১৩ টি পৌরসভার ৪৮০ টি গ্রামে কার্যকর পরিচালিত হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯