ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের কেন্দ্রিয় সাবেক
প্রেসিডিয়াম মেম্বার মো. ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার চার্জ অফিসার (ইন্সপেক্টর তদন্ত) মো. আবদুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. ফারুক হোসেন কোতয়ালী থানার দুটি মামলার এজাহারভূক্ত আসামি।
মো. ফারুক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা। তবে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এরআগে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেইজে ফারুক হোসেন নিজেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পেয়েছেন লিখে পোষ্ট করেন। সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। এছাড়া গত কয়েকদিনে দুইবার তার পক্ষে ঝটিকা মিছিলের খবরও পাওয়া গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
