বরিশাল: মনোনয়ন ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী রাজীব আহসান সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে ও সমাজ উন্নয়নে অনুপ্রেরণা যোগায়। আপনারা সাংবাদিকরা সমাজের আয়না তাই সত্য তুলে ধরার কাজটি অব্যাহত রাখুন।
গতকাল (১০ নভেম্বর) সোমবার সকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভা করেন এবং সবার মতামত গুরুত্বসহকারে শোনেন।
রাজীব আহসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা পেশাগত দায়িত্ব সততা ও বস্তুনিষ্ঠভাবে পালন করুন। সমাজ ব্যবস্থার উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। বিগত শাসন আমলে মেহেন্দিগঞ্জে সাংবাদিকরা লাঞ্ছিত ও বঞ্চিত ছিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি সরকারের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা বা হামলা হবে না।
মতবিনিময় সভার শেষে রাজীব আহসানের উদ্যোগে আগত সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন জমাদ্দার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন মিরা, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানসহ আরও অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
