ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে আমি পারবো, আমরাও পারবো সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৮ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:১৭ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির আসামবস্তী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান করেছে আমি পারবো, আমরাও পারবো নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শহরের আসামবস্তি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এইসব সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি তপন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাচিং রাখাইন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনসুর আহম্মেদ, সংগঠনের সাধারন সম্পাদক হেমন্ত কুমার আসাম, সাংগঠনিক সম্পাদক বিক্রম কুমার দে, কোষাধ্যক্ষ চিং হ্লা মং মারমা প্রমুখ।
এ সময় এলাকার ২০ জন অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, লবন ১ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, মশুর ডাল ১ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দররা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমি পারবো, আমরাও পারবো সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমরা চাই এলাকায় অসহায়রা যাতে খাদ্য সংকটে না থাকে। তাদের দু’মুঠো খাবার যাতে খেতে পারে। তাই এই সংগঠনের পক্ষ থেকে অসহায়দের কল্যাণে এসব সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯