ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটবাসীর সকল ধরণের ভোগান্তি নিরসন পরিকল্পনা করে কাজ করবে বিএনপি : খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

সিলেট খাদিম বিসিক শিল্প নগরী এবং খাদিম সিরামিকসসহ সিলেট নগরীর বিভিন্নস্থানে ধানের শীষের গণসংযোগকালে সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর সরকার গঠন করলে সিলেটের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমরা সিলেটবাসীর সকল ধরণের ভোগান্তি নিরসন পরিকল্পনা করে কাজ করবো। 
তিনি বলেন, সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা, সড়ক, ড্রেনেজ, সড়ক বাতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থায় সঠিক পরিকল্পনা, পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থাপনা খাতের উন্নয়নে বিএনপি কাজ করবে। তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং সংকট ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ উন্নয়ন পরিকল্পনা করা হবে। 
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
খন্দকার মুক্তাদির এই এলাকায় অবস্থিত বিভিন্ন ধরনের কোম্পানীর কারখানা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম