ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিএনপির তিন প্রার্থীর ঐক্য—নির্বাচন পরিচালনায় একযোগে কাজের সিদ্ধান্ত

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৩:৪৩ অপরাহ্ন

banglahour

খুলনার তিনটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে খুলনা বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং সব বিভ্রান্তি দূর করে একসঙ্গে মাঠে নামার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা ক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

সভায় উপস্থিত ছিলেন খুলনার ২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলি আসগর লবি, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনসহ জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

দীর্ঘদিনের মতবিরোধ ও বিভাজন ভুলে নেতারা ঐকমত্যে পৌঁছান যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে খুলনার সব আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব।

নেতৃবৃন্দ বলেন—

“আজকের এই বৈঠকের মধ্য দিয়ে খুলনা বিএনপির দীর্ঘদিনের দ্বন্দ্ব-ভেদাভেদ দূর হয়েছে। আমরা একসঙ্গে কাজ করলে খুলনার ছয়টি আসনেই বিজয় অর্জন করা সম্ভব।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম