আশুলিয়ায় আলীফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার ভোর রাতে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে এই ঘটনা ঘটে।
বাসটির চালক সাত্তার জানান, রাতে হাসপাতালে সামনের সড়কে বাস রেখে ভিতরেই ঘুমিয়ে পড়েন তিনি। ভোর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙ্গে তার। পরে বাস থেকে কোন রকমে লাফিয়ে প্রাণ বাঁচান সাত্তার ।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন একমাত্র বাসটির মালিক মোঃ সোহেল। এ ঘটনায় কাউকেই এখনো ধরতে পারেনি পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
