ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৩:৪৬ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত ১৪ নভেম্বর ২০২৫ইং তারিখে পরীক্ষা নেয়ার দাবিতে জেলা পরিষদ ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরা।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদের মুল ফটকের গেইট বন্ধ করে পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদের অফিস ভবনের মুল গেইটে তালা লাগিয়ে দেন। সময় জেলা পরিষদে চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন না।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও মঙ্গলবার জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। আমরা এর প্রতিবাদ জানাই। আন্দোলনকারীরা বলেন, পরীক্ষা নিয়ে জেলা পরিষদ থেকে তারিখ ঘোষণা করা না পর্যন্ত তারা এই কর্মসুচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কপিল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৪ নভেম্বর তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময় সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
এর আগে এই নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে এই নিয়োগ স্থগিত রাখার জন্য স্বারকলিপি দিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো আটটি সংগঠন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ আছে। ইতিমধ্যে ৫৮৯টি শূণ্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ৬৬৪৮ জন আবেদন করেছিলো।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯