ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে:শিক্ষামন্ত্রী

শিক্ষা | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(২ সপ্তাহ আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:৩০ অপরাহ্ন

banglahour

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন থেকে কোনো কিশোর গভীর রাতে রাস্তায় ঘোরাঘুরি করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এ বিষয়ে কোনো ধরনের কনস্টিটিউশনাল ভায়োলেন্স  হলে সেটি পরে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।শিক্ষামন্ত্রী বলেন, সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে কিশোরদের অনিয়ন্ত্রিত চলাফেরা নিয়ন্ত্রণ জরুরি। অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতিমুক্ত না থাকতে পারলে অন্যত্র বদলি হয়ে চলে যেতে হবে। “আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)। যারা আমার এই প্রমিজের সঙ্গে থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখবো, বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯