সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার একজন এবং বৃহস্পতিবার দুপুরে আরও একজনের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশু হলো—দশ মাস বয়সী হুজাইফা ও আবদুল্লাহ।
এ নিয়ে সিলেটে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাবরেটরি-নিশ্চিত (কনফার্মড) রোগী শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জন ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন আছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
