জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিট। দুপুরে ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন কার্যালয় প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিটের সভাপতি আজিজুল হাই সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।
পরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক শামছুল হক বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা তালুকদার, উত্তম কুমার দেবসহ আয়কর আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
