ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে গভীর রাতে মশাল মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ সমর্থক আটক

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জে কটিয়াদীতে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের একদল সমর্থক ঝটিকা মশাল মিছিল করেছে৷ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে৷

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল হয়েছে৷ এতে বেশকিছু আ'লীগের সমর্থক অংশ নিয়ে নানান স্লোগান দেন৷

পরে কটিয়াদী মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে৷  আটককৃত ব্যাক্তি লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে ৭ নং ওয়ার্ড আ'লীগের সদস্য মো. কালা মিয়া (৫০)।  

কটিয়াদী মডেল থানার এসআই সুলতান জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে৷ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে৷ আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷ 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম