ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্থগিতকৃত শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর পুণ: নির্ধারণ

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:০০ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে স্থগিতকৃত সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষা ২১ নভেম্বর পুর্ণ: নির্ধারণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপরে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাঙ্গামাটি জেলার সহকারী শিক্ষক নিয়োগ ও বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তন্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৪ নভেম্বর তারিখের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিবর্ততে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের রাঙ্গামাটি সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। 
১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। এর পর  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেওয়ার দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষ আমাদের সাথে সভা করে ২১ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানান। পরীক্ষার্থীরা আরো জানান, এই পরীক্ষায় অসাধু উপায়ে কোন লেনদেন করা যাবে না। বাঘাইছড়ি যে পরীক্ষা সেন্টার ছিলো তা লেকার্স পাবলিক স্কুলে হওয়ার কথা থাকলেও তবে এই কেন্দ্রটি হবে রাঙ্গামাটি সরকারী কলেজে। যেহেতু ২১ তারিখ সশস্ত্র বাহিনীর দিবস আছে তাই। আর সাংস্কৃতিক ইনস্টিটিউটে যে পরীক্ষা তা কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি দেয়ার পর পরবর্তীতে আমরা যার যার অবস্থানে চলে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করা করবো।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ আছে। ইতোমধ্যে ৫৮৯টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ৬ হাজার ৬৪৮ জন আবেদন করেছেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯