ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামীগ নেতা রিয়াজুল ইসলাম টোটন ঢাকা থেকে গ্রেপ্তার

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:০১ অপরাহ্ন

banglahour

নাশকতার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌরসভার মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কখন কিভাবে তাকে গ্রেপ্তার করা হয় তা জানা যায়নি।  তিনি চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত 'লকডাউন'কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯