ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১১ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৮ অপরাহ্ন

banglahour

 আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাতীদল সহ বিভিন্ন  অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা- সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্জয় মোড়ে গিয়ে শেষ হয় । পরে দুর্জয় পাদদেশে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন  উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, তাতীঁ দলের আহবায়ক ইমরান হোসেন নেওয়াজ, জাসাস নেতা আরিফুল হক ইমন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ  ১৬ বছর শেখ হাসিনা  অবৈধ ভাবে ক্ষমতা দখল করে জনগণের স্বাধীনতা হরন করেছে । দিনের ভোট রাতে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো । তাই ৫ আগষ্টে ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে । এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য  লকডাউন দিয়েছে  জনগন তা প্রত্যাখান করেছে । শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হতে দেবনা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম