ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৭ অপরাহ্ন

banglahour

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি  নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই সবাইকে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক স্লোগান পাড়া-মহল্লায় ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  
৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন রাসু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন
আরও উপস্থিত ছিলেন রাজন মিয়া, মানিক মিয়া, সাবউদ্দিন মিয়া, মাইনুদ্দিন মিয়া, হারুন মিয়া, ইমরান আহমদ, শাহজাহান, সুফিয়ান, মুক্তার, সফিক, গেদাই, মকসুদ, মুহিব, নজির, রাসন, ময়না, সিরাজ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম