ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক উন্মোচন

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১০ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ষান্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মুখে উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
মোড়ক উম্মোচন এসময় তিনি বলেন, রাবিপ্রবি’র কার্যক্রম নিয়ে প্রথম প্রকাশনা হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এর গুনগতমান বজায় রাখতে; আজকে যে যাত্রা শুরু হলো তা ভবিষ্যতে আরো তথ্যবহুল ও সুন্দর আঙ্গিকে প্রকাশিত হবে এই প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা এটি পড়বে এবং আগামীতে তাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য বুদ্ধিবৃত্তিক কাজের সাথে, ভালো কাজের সাথে যুক্ত থাকবে। ভালো কাজের সাথে আমরা সবাই একত্রে থাকবো। পাহাড়ের উচ্চ শিক্ষার পথে এটি একটি মাইলফলক তৈরি করলো এবং অনবদ্য এ চলার জন্য, গল্প তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাইস-চ্যান্সেলর এ অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশবাদ ব্যক্ত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকগণ (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্ট, প্রক্টরসহ দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন বিভগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯