ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দ্বিতীয় দফায় সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ দিন আগে) ১৭ জুন ২০২৬, বুধবার, ১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৬ অপরাহ্ন

banglahour

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় সিলেট বিভাগ সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটিয়ে শৃঙ্খলার সঙ্গে স্বাগত কর্মসূচি পালনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সফরসূচিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯