মুন্সীগঞ্জ জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন এসেছে। নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সৈয়দা নুরমহল আশরাফী। মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ পদায়ন নিশ্চিত করা হয়।
এর আগে তিনি পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সেখানেই তাঁর নিষ্ঠা, দক্ষতা ও কর্মদক্ষতার পরিচয় রাখেন।
অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
নবনিযুক্ত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী দায়িত্ব গ্রহণের পর মুন্সীগঞ্জের সেবা, প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনায় নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন আনবেন—এমন প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
