ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

রাজনীতি | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৮ মাস আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৬ অপরাহ্ন

banglahour

ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মশাল মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ মিছিল করা হয়। এতে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী অংশ নেন।

এক ফেসবুক পোস্টে এমন তথ্য দাবি করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।

তার ফেসবুক আইডিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, মশাল জ্বালিয়ে জড়ো হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তাদের মুখের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়েছে।

পোস্টের ক্যাপশনে রুবেল আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে উল্লেখ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সারা রাত আমি নিজে রাস্তায় ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯