ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি ক্ষমতায় এলে খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু করা হবে: অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:২০ অপরাহ্ন

banglahour

 বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ মিল কলকারখানা চালু করে শিল্পনগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ মজিবুর রহমান সরোয়ার । 
আজ বিকালে নগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে এক শ্রমিক জনসভায় তিনি এ কথা বলেন।  জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে খালিশপুর আঞ্চলিক  শ্রমিক দলের উদ্দোগে  এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিকদলের আঞ্চলিক কমিটির সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ । কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বায়ক এ্যাড শামসুর রহমান শিমুল বিশ^াস, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,
খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা,সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,   খুলনা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায় চৌধুরী শফিকুল আলম হোসেন  জনসভায় বক্তব্য রাখেন। এ সময় বক্তরা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।  প্রধান অতিথি আরও বলেন রকিবুল ইসলাম বকুল আপনাদের ভোটে নির্বাচিত হবে।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান ও জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম