ঢাকা মেট্রোরেল লাইন–১ প্রকল্প ঘিরে ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর মধ্যে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। মেট্রোরেল প্রকল্পের CP-02 ও CP-05 প্যাকেজের দরপত্র বাতিলের প্রস্তাব করে ডিএমটিসিএল গত ২ নভেম্বর জাইকাকে চিঠি পাঠানোর পরই এই সংকট প্রকট রূপ নেয়। ডিএমটিসিএল-এর বাতিলের প্রস্তাব ২ নভেম্বর ডিএমটিসিএল-এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন জাইকাকে পাঠানো চিঠিতে জানান,
ডিএমটিসিএল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী CP-05 প্যাকেজের দরপত্রগুলো ডিপিপি মূল্য থেকে বেশি হওয়ায় এগুলো বাতিলের জন্য জাইকার সম্মতি চাওয়া হচ্ছে। ডিএমটিসিএল দাবি করে—দরপত্র মূল্য অত্যধিক হওয়ায় এগুলো গ্রহণযোগ্য নয়।
জাইকার কড়া আপত্তি
৯ নভেম্বর জাইকা পাল্টা চিঠিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানায় তারা এই বাতিল সিদ্ধান্ত একেবারেই মেনে নেবে না।
তাদের বক্তব্য: ডিএমটিসিএল ইতোমধ্যে কারিগরি ও আর্থিক মূল্যায়ন সম্পন্ন করে ঘোষণা করেছে যে দরপত্রগুলো প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য।এই পর্যায়ে দরপত্র বাতিল করা জাইকার ক্রয় নির্দেশিকার ধারা ৫.১০-এর সরাসরি লঙ্ঘন।
ঋণ চুক্তি BD-P107 ও BD-P117 অনুযায়ী এই নির্দেশিকা আইনগতভাবে বাধ্যতামূলক। জাইকা আরও উল্লেখ করে, ডিএমটিসিএলের অনুরোধেই জাইকা বিদেশ থেকে বিশেষ উপদেষ্টাকে নিয়ে আসে দরপত্র মূল্যায়নে সহায়তা করতে। অথচ এখন একই প্রক্রিয়াকে উল্টে দেওয়া হচ্ছে অযৌক্তিক যুক্তিতে। ফারুক আহমেদকে ঘিরে বিতর্ক জাইকার চিঠিতে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের আচরণ ও সিদ্ধান্ত কঠোরভাবে সমালোচিত হয়েছে।
উল্লেখ করা হয় ফারুক আহমেদ অস্ট্রেলিয়ান নাগরিক, যার রয়েছে ভারতীয় আধার কার্ড তাকে সরকারি চাকরির নীতিমালা উপেক্ষা করে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রকল্পের অগ্রগতি ব্যাহত করেছেন এবং একাধিক জাপানি কর্মকর্তাকে অপমানজনক ভাষায় আচরণ করেছেন। তার সঙ্গে চীনা ঠিকাদারদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও জাইকার উদ্বেগ রয়েছে। গোপন অডিও রেকর্ডিং-এ তার বক্তব্য আরও বিতর্ক সৃষ্টি করেছে। সেখানে তিনি বলেন জাইকার গাইডলাইন কি বাইবেল নাকি বাইবেল ১০০ বার পরিবর্তন হলে জাইকার গাইডলাইন কেন নয় জাপানিজরা এটম বোমা সহ্য করেছে বলে সাহসী—এই যুক্তিগুলো ফালতু। জাপানি প্রধানমন্ত্রীও কনস্ট্রাকশন প্রকল্পে বিতর্কে পদত্যাগ করেছেন—আমাদের কারো কাছে কিছু জাস্টিফাই করতে হবে না। এই ভাষা ও মনোভাব জাইকা কর্মকর্তাদের গভীরভাবে ক্ষুব্ধ করেছে।
বাংলাদেশ–জাপান সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব জাইকার সঙ্গে ৫০ বছরের উন্নয়ন সহযোগিতার অভিজ্ঞ দুইজন জ্যেষ্ঠ আন্তর্জাতিক পরামর্শদাতা জানিয়েছেন
এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে আগে কখনো ঘটেনি।
গত পাঁচ দশকে জাপান—
স্বাস্থ্য
জ্বালানি
কৃষি
শিক্ষা
পরিবহন
পরিবেশ
সহ ১৫টি খাতে কাজ করেছে এবং বাংলাদেশের জন্য ৩০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা নিশ্চিত করেছে।বিশেষজ্ঞদের মতে, একটি উপদেষ্টা ও একটি প্রতিষ্ঠানের একজন পরিচালক এই কৌশলগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছেন—যা শুধু অপ্রত্যাশিত নয়, গুরুতর ক্ষতিকর।
পরিস্থিতি কোথায় গড়াবে ফারুক আহমেদ খরচ কমানোর অজুহাতে দরপত্র বাতিল করতে চাইছেন বলে অভিযোগ উঠলেও জাইকার মতে—
এটি অত্যন্ত অনিয়মিত, বৈদেশিক ঋণ চুক্তির লঙ্ঘন,এবং মেট্রোরেল লাইন–১ বাস্তবায়নে মারাত্মক বিলম্ব তৈরি করবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—
ফারুক আহমেদ ও পেছনের উপদেষ্টার প্রভাব অব্যাহত থাকলে বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও অবনতির দিকে যাবে, যা দেশের বড় অবকাঠামো ও ভবিষ্যৎ সহযোগিতা প্রকল্পের জন্য ক্ষতিকর হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
