ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী, ৩১ দফা বাস্তবায়নেই বদলে যাবে জাতির ভাগ্য — মাহমুদ হাসান খান

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:২২ পূর্বাহ্ন

banglahour

 বিএনপির ৩১ দফায় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক,ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন  যার যা প্রয়োজন সব কিছুই আছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের ভাগ্যের পরিবর্তন করা হবে।এদেশে ভোট দিতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ভোট দিতে যেতে পারবো। কারণ স্বৈরাচার পালিয়ে গেছে। এই স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের কারনে। আমাদের দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগান দিতেন সেটি হচ্ছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি তারা জনগণের পাশে থাকি, জনগণের কাছে আছি। বিগত তিনটি নির্বাচনে জনগণের সেই মালিকানা ছিলো না। সেই মালিকানা ছাত্র-জনতার জীবনের বিনিময়ে, আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফলে আমরা ফিরে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের যেই নির্বাচন হবে, আমি- আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো। এদেশে যে দল স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে। তাদের কাছে দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়া উচিত। দেশ পরিচালনার জন্য বিএনপির যাদের সঠিক পরিকল্পনা আছে। তিন বছর আগে, রাষ্ট্র সংস্কার, অর্থাৎ দেশ পরিচালনার জন্য দফা গুলো দেয়া শুরু হয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই ৩১টি দফা প্রতিটি আমরা পালন করবো।
বিজিএমইএয়ে ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী মাহমুদ হাসান খান শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি এ কথাগুলো বলেন।
কর্মী সভায় সভায় সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল্লাহ শফি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯