ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

সারাদেশ | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৮ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:২৩ পূর্বাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। তাদের সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার ওছামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন অপর দুজন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশিক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯