বিএনপি ক্ষমতায় আসলে মাদক,সন্ত্রাস ও চাদঁবাজ মুক্ত করে কটিয়াদী-পাকুন্দিয়াতে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া)আসনের বিএনপি মনোনীত প্রার্থী পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি এ্যাডঃ জালাল উদ্দিন ।
শূক্রবার সন্ধায় কটিয়াদী উপজেলা আচমিতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুনের বাড়িতে গনসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু ।
গনসংযোগকালে বিএনপি প্রার্থী এ্যাড. জালাল উদ্দিন বলেন, গত ১৭ বছর কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষি,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,শফিকুর রহমান বাদল,উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান,উপজেলায় বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা,সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার,উপজেলায় বিএনপির সহ প্রচার সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ টিপু সুলতানসহ উপজেলায় বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
