ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রাম-১ আসনে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইউনুছকে মনোনয়ন না দেয়ায় সমর্থকদের বিক্ষোভ মিছিল

রাজনীতি | রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রাম-১ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীর সমর্থকরা। 
শনিবার (১৫ নভেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলা শহরের বাস টার্মিনাল এলাকায় কুড়িগ্রাম-১ আসনে জেলা বিএনপির সদস্য ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো.ইউনুছ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন করেন হাজারো নেতা-কর্মী। কুড়িগ্রাম-১ আসনটি মূলত (নাগেশ্বরী -ভুরুঙ্গামারী উপজেলা) নিয়ে গঠিত।  এ আসনে মোট ভাোটার প্রায় ৫ লাখ ২৯ হাজার।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে  ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর সালাম  বলেন-"কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন পুন-বিবেচনার জন্য কেন্দ্রকে আহ্বাবান জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষেরা বঞ্চিত ছিলাম। অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় আমরা বার বার এই আসনে পরাজিত হয়েছি। তাই এই আসনে মনোনয়ন পুন: বিবেচনা করে পরিচ্ছন্ন নেতা ডা. ইউনুছ আলীকে মনোনয়ন দিলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।"

সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা আজাহারুল ইসলাম বলেন- "ডা.ইউনুছ আলী একজন স্বচ্ছ উদীয়মান নেতা। জনতার সঙ্গে তার কোনো ভাওতাবজি নাই।  তিনি কারো প্রতারণা করেন নাই। ২৫ ধরে আমরা এমন লোক পাইনাই।  তিনি আরো বলেন,' এবার আমরা একজন স্বচ্ছ একজন পেয়েছি ডা.ইউনুছ ভাই। তাকে মনোনয়ন দিলে আমরা আশা করি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মধ্যে দিয়ে তাকে সংসদে পাঠাতে পারবো।"


সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা নাদের হোসেন মাস্টার বলেন- "৫৪ বছর পেরিয়ে গেছে, ভাগ্য আকাশে  দুর্ভোগ রয়ে গেছে। এর অন্যতম কারণ সুযোগ্য নেতৃত্বের অভাব। এ অঞ্চলে নিজেকে বিলিয়ে দিয়েছেন ডা.ইউনুছ আলী।" তিনি আরো বলেন, 'আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করতে চাই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় যেন ডা. ইউনুস আলীকে মনোনয়ন দেয়া হয়। যাতে করে এ এলাকার মানুষের দুঃখ ঘোচে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কচাকাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম