ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ ঘেরাও

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতসহ কোন পদ্ধতিতে নিয়োগ হবে এবং কোটা থাকবে কি থাকবে না এটা ২৪ ঘন্টার মধ্যে উল্লেখ করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচীর ঘোষনা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখা ও নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীরা।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিসহ নানা বিষয়ের কারণে নিয়োগ স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা পরিষদ কার্যালয় ঘেরাও কর্মসূচীতে এইসব দাবী জানান নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীরা। এ সময় বিক্ষুদ্ধ ছাত্র জনতা জেলা পরিষদের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম সুমন, মহিদুল ইসলাম শুভ।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিচুক্তি কোন ধারায় উল্লেখ নেয় পার্বত্য অঞ্চলে কোন জাতিগোষ্ঠিকে একক ভাবে সুবিধা দিতে পারবে। আমরা বলতে চাই সকল জাতিগোষ্ঠি এখানে সমান ভাবে অধিকার ভোগ করবেন এবং সকল জাতিগোষ্ঠিকে সমান হারে সিট বল্ডন করবেন। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা পরিষদের সহকারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসুচী দিতে বাধ্য হব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম