ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তেরখাদার ভাগ্যের চাকা ঘোরাতে চাই জনগণের সরকার —আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৭ অপরাহ্ন

banglahour

তেরখাদার মানুষের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের জন্য বিএনপি সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। রবিবার সকাল ১১টায় তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে“একটি বাড়ি, একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচি শেষে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন,তেরখাদার মানুষের ভাগ্য উন্নয়ন আজ থমকে আছে। শিক্ষার মানোন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য, সড়ক যোগাযোগ এবং তরুণদের কর্মসংস্থান—সব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উন্নয়ন নেই। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজন জনগণের সরকার, প্রয়োজন বিএনপি সরকার। আমরা সুযোগ পেলে তেরখাদাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবো।
তিনি আরও বলেন,গ্রামীণ অর্থনীতি বাঁচাতে সবুজায়ন ও পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি একটি করে গাছ রোপণ করে তা পরিচর্যা করেন, তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারবো।
বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচির আগে তিনি তেরখাদা বাজারের বিভিন্ন দোকানপাটে কুশল বিনিময় করেন এবং জনগণের উদ্দেশে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,খায়রুল মোল্লা,তেরখাদা উপজেলা বিএনপি'র সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী,কামরান হাসান,বলু চৌধুরী,  হাবিবুর রহমান হাবিব,নান্টা মোল্লা,উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,রেজাউল ইসলাম,কালাম লস্কর,এমদাদ, জাহিদ,জাহাঙ্গীর লস্কর,ভুট্র,মফিজুল ইসলাম,সোহাগ মুন্সি, রমিজ, টগর, খায়রুল,দিন ইসলাম, শফিক, জাকির, লিমন প্রমূখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম