ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

“স্বাধীন ভুখণ্ডে জন্ম ও বসবাসকারী সবাই বাংলাদেশী”— এমরান সালেহ প্রিন্স

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

banglahour

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীন ভ‚খন্ডে জন্ম ও বসবাসকারী সকলে আমরা বাংলাদেশী। দেশপ্রেম এবং জাতীয়তাবোধ জাগ্রত করে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে রেইনবো নেশন এবং ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে হবে। রাজনীতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি যার যার, রাস্ট্র সবার, সবার উপরে বাংলাদেশ-এই চিন্তা চেতনা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
তিনি বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব উপলক্ষে ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোকিত হালুয়াঘাট ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর যৌথ আয়োজনে একাডেমীর মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন উৎসবের সভাপতি একাডেমীর পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল।
পরে জুম নৃত্যসহ আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা হয়। বিভিন্ন গির্জা এবং গোত্র প্রধানসহ বিশিষ্ট ব্যক্তি এবং বিপুল সংখ্যক গারো, বাঙালী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম